থানা থেকে আর ফিরবে না অভিযোগকারী, জিরো এফআইআর নিয়ে কলকাতার পুলিশ কমিশনারের কড়া নির্দেশিকা – এবেলা

থানা থেকে আর ফিরবে না অভিযোগকারী, জিরো এফআইআর নিয়ে কলকাতার পুলিশ কমিশনারের কড়া নির্দেশিকা – এবেলা

এবেলা ডেস্কঃ

ডিউটি সামলানোর ক্ষেত্রে পুলিশের কোনও গাফিলতি বা ঢিলেমি বরদাস্ত করা হবে না বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দ। জিরো এফআইআর (Zero FIR) নথিভুক্ত করা এবং তা সংশ্লিষ্ট থানায় পাঠানোর ক্ষেত্রে শহরের বেশ কিছু থানার বিরুদ্ধে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর (SOP) না মানার অভিযোগ উঠেছে। এর ফলে বিচার প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে দেখে ক্ষোভ প্রকাশ করেছেন নগরপাল। এবার জিরো এফআইআর-এ কী কী করণীয়, তা স্মরণ করিয়ে সমস্ত থানার জন্য একটি বিশেষ নির্দেশিকা জারি করেছে কলকাতা পুলিশ।

নতুন নির্দেশিকা অনুযায়ী, জিরো এফআইআর নথিভুক্ত হওয়ার পর থানার ওসিকে অবিলম্বে সেই কপি মূল অপরাধের এলাকার থানায় পাঠাতে হবে এবং ওসির সাথে কথা বলতে হবে। পাশাপাশি, অভিযোগকারীকে তদন্তের অগ্রগতি এবং সংশ্লিষ্ট ওসির নম্বর দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। বিশেষ করে নারী নিগ্রহের ঘটনা ঘটলে তা দ্রুত ডিভিশনাল ডিসিকে জানাতে হবে। এই নিয়ম পালনে কোনও প্রকার দেরি বা অবহেলা হলে পুলিশ আধিকারিকদের জবাবদিহি করতে হবে বলে সাফ জানিয়েছেন পুলিশ কমিশনার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *