লেটেস্ট নিউজ

দক্ষিণ কোরিয়ার গাড়ির যন্ত্রাংশ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ১০ জনের মর্মান্তিক মৃত্যু – এবেলা

এবেলা ডেস্কঃ

ডেজনের একটি অটো পার্টস তৈরির কারখানায় শনিবার দুপুরে আচমকা আগুন লেগে অন্তত ১০ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। এই ভয়াবহ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৫৯ জন, যাদের মধ্যে ২৫ জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। নিখোঁজ ৪ কর্মীর সন্ধানে এখনও তল্লাশি চালাচ্ছে উদ্ধারকারী দল।

দমকল সূত্রে খবর, ঘটনার সময় কারখানায় ১৭০ জন শ্রমিক কর্মরত ছিলেন। ভবনের দ্বিতীয় এবং তৃতীয় তলা থেকে মৃতদেহগুলো উদ্ধার করা হয়েছে। কারখানায় মজুত থাকা ২০০ কেজি সোডিয়ামের কারণে বড় ধরনের বিস্ফোরণের ঝুঁকি থাকায় আগুন নেভাতে বেগ পেতে হয় উদ্ধারকারীদের। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিউং উদ্ধারকাজে সব ধরনের আধুনিক সরঞ্জাম ও জনবল ব্যবহারের নির্দেশ দিয়েছেন। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *