দক্ষিণবঙ্গে মমতার ম্যাজিক না কি হিন্দু ভোটব্যাঙ্কে বিজেপির ধস – এবেলা
এবেলা ডেস্কঃ
২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বাংলায় হিন্দু ভোট একত্রিত করার ডাক দিয়েছে গেরুয়া শিবির। তবে পরিসংখ্যান বলছে অন্য কথা। উত্তরবঙ্গে বিজেপি নিজের জমি ধরে রাখলেও দক্ষিণবঙ্গের হিন্দু অধ্যুষিত জেলাগুলিতে এখনও একাধিপত্য বজায় রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
দক্ষিণবঙ্গের ৫ হিন্দু অধ্যুষিত জেলা ও ২০১১ সালের পরিসংখ্যান
- পূর্ব মেদিনীপুর: ৮৮%
- পুরুলিয়া: ৮৩%
- হুগলি: ৮২%
- পশ্চিম মেদিনীপুর: ৭৮%
- বাঁকুড়া: ৭৭%
ভোটের লড়াই ও বর্তমান চিত্র
২০২১ সালের বিধানসভা নির্বাচনে জঙ্গলমহলের কিছু আসনে বিজেপি জয় পেলেও কলকাতা, হাওড়া ও দক্ষিণ ২৪ পরগনার মতো জেলাগুলিতে খাতা খুলতে পারেনি মোদী-শাহের দল। বিশেষ করে কলকাতা (১১-০), হাওড়া (১৬-০) এবং দক্ষিণ ২৪ পরগনার (৩০-১) ফল প্রমাণ করে যে হিন্দু ভোটারদের বড় অংশ এখনও তৃণমূলের পাশেই রয়েছে। শুভেন্দু অধিকারীর গড় পূর্ব মেদিনীপুরেও বিজেপিকে কড়া টক্কর দিয়েছে শাসক দল। ২০২৪ সালের লোকসভা নির্বাচন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, দক্ষিণবঙ্গের হিন্দু ভোটব্যাঙ্ক মূলত মমতার পক্ষেই স্থিতিশীল। ২০২৬-এ এই সমীকরণ বদলানোই এখন বিজেপির কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ।

