দক্ষিণী পরিচালকের সাথে হাত মেলালেন ভাইজান! – এবেলা
এবেলা ডেস্কঃ
বিগ বাজেট অ্যাকশন ছবিতে ফিরছেন সলমন খান। জাতীয় পুরস্কার জয়ী পরিচালক বংশী পাইদিপল্লি ও প্রযোজক দিল রাজুর নতুন প্রজেক্টে সই করেছেন তিনি। এপ্রিল থেকেই শুরু হচ্ছে শুটিং। এছাড়া রাজ ও ডিকের সুপারহিরো কমেডিতেও দেখা যাবে এক ভিন্নধর্মী ‘ক্লান্ত’ সলমনকে।

