লেটেস্ট নিউজ

দত্তপুকুরে টায়ার জ্বালিয়ে যশোর রোড অবরোধ ব্যাপক হয়রানির অভিযোগে রণক্ষেত্র এলাকা – এবেলা

এবেলা ডেস্কঃ

যশোর রোডের দত্তপুকুর সংলগ্ন দিঘার মোড়ে এসআইআর-এ (SIR) হয়রানির অভিযোগে চরম উত্তেজনা ছড়ালো। শুক্রবার বিকেলে বিক্ষোভকারীরা রাস্তার ওপর বেঞ্চ পেতে এবং টায়ার জ্বালিয়ে পথ অবরোধ শুরু করেন। এর ফলে গুরুত্বপূর্ণ এই জাতীয় সড়কে যানবাহন চলাচল সম্পূর্ণ স্তব্ধ হয়ে যায় এবং তৈরি হয় দীর্ঘ যানজট। আন্দোলনকারীদের দাবি, সংশ্লিষ্ট দপ্তরে গিয়ে তারা ক্রমাগত হয়রানির শিকার হচ্ছেন, যার প্রতিবাদেই এই পথ অবরোধের ডাক দেওয়া হয়েছে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ বাহিনী। প্রায় আধ ঘণ্টা ধরে চলা এই অবরোধের জেরে সাধারণ যাত্রীরা চরম ভোগান্তির শিকার হন। শেষ পর্যন্ত পুলিশের মধ্যস্থতা ও আশ্বাসে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নিতে সম্মত হন। অবরোধ প্রত্যাহার করা হলেও ব্যস্ত এই সড়কে এখনো যানবাহনের গতি স্বাভাবিক হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশ মোতায়েন রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *