লেটেস্ট নিউজ

দল বদলে এবার আইএসএফের টিকিটে ময়দানে আরাবুল ইসলাম – এবেলা

এবেলা ডেস্কঃ

তৃণমূল ছেড়ে ফুরফুরা শরিফে গিয়ে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে যোগ দিয়েই ক্যানিং পূর্ব থেকে প্রার্থী হলেন একসময়ের ‘তাজা নেতা’ আরাবুল ইসলাম। সোমবার প্রথম দফার ২৩ জন প্রার্থীর তালিকা প্রকাশ করেছে আইএসএফ। ভাঙড় থেকে লড়ছেন খোদ নওশাদ সিদ্দিকী, যার বিপরীতে তৃণমূলের হেভিওয়েট প্রার্থী শওকত মোল্লা।

আইএসএফের এই তালিকায় বড় চমক সামাজিক সমীকরণ। ঘোষিত প্রার্থীদের মধ্যে ৩০ শতাংশেরও বেশি হিন্দু ধর্মাবলম্বী। তবে জোট নিয়ে বামেদের সঙ্গে তৈরি হয়েছে তীব্র জটিলতা। নন্দীগ্রাম, পাঁশকুড়া পশ্চিম ও মুরারইয়ের মতো বির্তকিত আসনগুলোতে আইএসএফ আলাদা প্রার্থী দেওয়ায় বাম-আইএসএফ জোটের ভবিষ্যৎ এখন অনিশ্চয়তার মুখে। মূলত আসন রফা নিয়ে মতপার্থক্যের জেরেই এককভাবে প্রার্থী ঘোষণা করে লড়াইতে নামল নওশাদের দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *