লেটেস্ট নিউজ

দশ বছর পার হলেও শুরু হয়নি ছবির কাজ, ২০ কোটি টাকার আইনি বিপাকে সুপারস্টার ধনুষ – এবেলা

এবেলা ডেস্কঃ

NEWS DESK : দক্ষিণী সুপারস্টার ধনুষের বিরুদ্ধে চুক্তির শর্ত লঙ্ঘনের অভিযোগে আইনি নোটিস পাঠিয়েছে প্রযোজনা সংস্থা থেনানডাল। অভিযোগ অনুযায়ী, ২০১৬ সালে ছবি পরিচালনা ও অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হলেও ১০ বছর ধরে কাজ শুরু করেননি তিনি। এর ফলে সৃষ্ট আর্থিক ক্ষতির কারণে অভিনেতার কাছে ২০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করা হয়েছে।

প্রযোজকদের দাবি অনুযায়ী ধনুষ চিত্রনাট্যের পরিবর্তনে আসাম্মতি জানিয়ে প্রকল্প থেকে নিজেকে সরিয়ে নেন। দীর্ঘ প্রতীক্ষার পর কোনো সহযোগিতা না পাওয়ায় আইনি পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। নির্দিষ্ট সময়ের মধ্যে ক্ষতিপূরণ না দিলে অভিনেতার বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। তবে এই বিতর্কে ধনুষের পক্ষ থেকে এখনও কোনো মন্তব্য পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *