দশ বছরের দীপাঞ্জনার ঝুলিতে বিশ্বমঞ্চের স্বীকৃতি, নামজাদা আন্তর্জাতিক প্ল্যাটফর্মে প্রকাশিত হচ্ছে নতুন বই

দশ বছরের দীপাঞ্জনার ঝুলিতে বিশ্বমঞ্চের স্বীকৃতি, নামজাদা আন্তর্জাতিক প্ল্যাটফর্মে প্রকাশিত হচ্ছে নতুন বই

চার বছর বয়সি এক শিশুকন্যা ও তার মায়ের কথোপকথন দিয়ে শুরু হওয়া ‘দ্য কয়েন্স দ্যাট স্টোল মাই মাদার’ গল্পটি এবার আন্তর্জাতিক স্বীকৃতি পেল। মাত্র দশ বছর বয়সেই বিশ্বখ্যাত শিশু সৃজনশীল লেখার প্ল্যাটফর্ম ‘ব্রিবুকস’-এর নজরে এসেছে কলকাতার ছাত্রী দীপাঞ্জনা সেন। ব্রিজ ইন্টারন্যাশনাল স্কুলের চতুর্থ শ্রেণির এই শিক্ষার্থী ন্যাশনাল ইয়ং অথরস ফেয়ারে নির্বাচিত হয়ে নিজের লেখা বই প্রকাশের সুবর্ণ সুযোগ অর্জন করেছে। অবাক করার বিষয় হলো, পরিবারের অজান্তেই নিজের ভাবনার ঝুলিকে ডায়েরির পাতায় ফুটিয়ে তুলেছিল এই খুদে লেখিকা।

আন্তর্জাতিক প্রতিযোগিতার মঞ্চে সাফল্য এনে দেওয়া দীপাঞ্জনার এই অনন্য কৃতিত্বে গর্বিত তার পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠান। তার বাবা বাংলাদেশ উপ হাইকমিশনের সাবেক প্রেস সচিব রঞ্জন সেন জানান, কিছুদিন আগেই মেয়ের চাহিদামতো তাকে একটি ডায়েরি দেওয়া হয়েছিল, কিন্তু সেই ডায়েরিতেই যে লুকিয়ে ছিল এমন এক প্রতিভা, তা তাঁদের জানা ছিল না। প্রযুক্তিনির্ভর এই যুগে শিশুদের সক্রিয় লেখক ও অনুরাগী পাঠক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাওয়া ব্রিবুকস প্ল্যাটফর্মটি এখন সর্বসমক্ষে নিয়ে আসছে এই খুদে গল্পকারের সৃজনশীল কাজ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *