দাদুর অপরাধের কালো ছায়া নাকি লাখ টাকার বিদেশি চাকরি, কোনটা পেছনে ফেলে সরকারি চাকরিতে নাম লেখালেন এই যুবক? – এবেলা

এবেলা ডেস্কঃ
চম্বলের কুখ্যাত ডাকাত রামগোবিন্দ সিং তোমারের নাতি দেব প্রভাকর সিং নিজের যোগ্যতায় এক অনন্য সাফল্যের ইতিহাস গড়েছেন। মধ্যপ্রদেশের সাধারণ স্কুল থেকে পড়াশোনা শুরু করে আইআইটি রোপার থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পাশ করেন তিনি। এরপরই ক্যাম্পাসিংয়ের মাধ্যমে নেদারল্যান্ডসের একটি নামী সংস্থায় আকর্ষণীয় চাকরি পেয়ে বিদেশ পাড়ি দেন। তবে দেশের সেবা করার লক্ষ্য নিয়ে কিছুদিনের মধ্যেই সেই মোটা অঙ্কের চাকরি ছেড়ে ভারতে ফিরে আসেন দেব।
দেশে ফিরে শুরু হয় ইউপিএসসি পরীক্ষার কঠিন প্রস্তুতি। প্রথম তিনটি চেষ্টায় ব্যর্থতা এবং সংসার সামলাতে দিল্লিতে শিক্ষকতার লড়াই পেরিয়ে অবশেষে চতুর্থবারে আসে অভাবনীয় সাফল্য। ২০২৫ সালের ইউপিএসসি ব্যাচে ৬২৯ র্যাঙ্ক অর্জন করে তিনি ‘ইন্ডিয়ান রেলওয়ে ট্রাফিক সার্ভিস’ (আইআরটিএস)-এ কর্মরত হন। চম্বলের ডাকাত পরিবারের অতীত ও সমস্ত বাধা পেরিয়ে দেবের এই অনুপ্রেরণাদায়ক সফর এখন সামাজিক ও অর্থনৈতিক উত্তরণের এক উজ্জ্বল দৃষ্টান্ত।
