দিল্লি পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ! পার্লামেন্ট স্ট্রিট থানায় ধরনায় বসল রাহুল গান্ধী – এবেলা

দিল্লি পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ! পার্লামেন্ট স্ট্রিট থানায় ধরনায় বসল রাহুল গান্ধী – এবেলা

এবেলা ডেস্কঃ

দিল্লিতে ছাত্রের ওপর পুলিশি নির্যাতন ও এফআইআর না নেওয়ার অভিযোগ তুলে নতুন করে বিতর্কের সৃষ্টি হলো। ককরোচ জনতা পার্টির সংসদ অভিযান চলাকালীন পেলেট গানে আহত এক পড়ুয়ার অভিযোগ নিতে অস্বীকার করায় সোজা থানায় ধরনায় বসে পড়েছেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী।

ঘটনার সূত্রপাত গত ২০ জুলাই। ওই দিন সংসদ অভিযান চলাকালীন নিরাপত্তা বাহিনী পেলেট গান ব্যবহার করে বলে অভিযোগ তোলে বিরোধী শিবির। এই ঘটনায় সাহিল লোচভ নামে এক পড়ুয়া গুরুতর জখম হন। অভিযোগ, ১৪ ও ১৭ আগস্ট বারবার ইমেল ও লিখিতভাবে থানায় অভিযোগ জানাতে গেলেও দিল্লি পুলিশ তা আমলে নেয়নি। বাধ্য হয়ে শুক্রবার ভুক্তভোগী ছাত্রকে সঙ্গে নিয়ে পার্লামেন্ট স্ট্রিট থানায় উপস্থিত হন রাহুল গান্ধী। পুলিশের পক্ষ থেকে এফআইআর গ্রহণে অনীহা প্রকাশ করায় থানার সামনেই অবস্থানে বসে পড়েন তিনি। অন্যদিকে, দিল্লি পুলিশের দাবি, ওই দিন কোনো পেলেট গান ব্যবহার করা হয়নি। বর্তমানে এই ঘটনায় রাজনৈতিক মহলে তীব্র উত্তেজনা ছড়িয়েছে।

Admin
  • Admin

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *