দিল্লিতে ফের ‘নির্ভয়া’ ছায়া! কিশোরীকে গণধর্ষণের পর নৃসংশ খুন, দেহাংশ খেল কুকুর – এবেলা
September 18, 2026

এবেলা ডেস্কঃ
September 18, 20265:22 pm
দিল্লির স্বরূপ নগরে ১৭ বছরের এক কিশোরীকে গণধর্ষণের পর নৃসংশভাবে কুপিয়ে খুন করার খবর প্রকাশ্যে আসতেই দেশজুড়ে শোরগোল পড়ে গিয়েছে। খুনের পর পচাগলা দেহ মাঠের মধ্যে ফেলে রাখা হলে কুকুরে তার দেহাংশ ছিঁড়ে খায় বলে অভিযোগ।
লোমহর্ষক ঘটনাস্থল ও উদ্ধার
- উত্তর-পশ্চিম দিল্লির স্বরূপ নগরের কুশক রোড এলাকার একটি মাঠ থেকে ঘটনার প্রায় ১৩ দিন পর কিশোরীর পচাগলা দেহ উদ্ধার করে পুলিশ।
- দেহের কিছু অংশ কুকুরে খুবলে খেয়েছিল এবং একটি কাটা হাত কিছুটা দূরে পড়ে ছিল।
- দেহ এতটাই বিকৃত হয়ে গিয়েছিল যে শুরুতে শনাক্ত করাই আসাম্ভব হয়ে পড়েছিল।
চলন্ত টেম্পোতে নারকীয় অপরাধ
- পুলিশি তদন্তে জানা গিয়েছে, অভিযুক্তরা কিশোরীর পূর্বপরিচিত ছিল।
- একটি টেম্পোতে একসঙ্গে মদ্যপানের সময় ওই কিশোরীকে গণধর্ষণ করা হয়।
- অপরাধ ঢাকতে ছুরি দিয়ে কুপিয়ে খুন করে তার দেহ একটি খোলা মাঠে ফেলে দেওয়া হয়।
- কিশোরী মাঝে মধ্যেই বাড়ি থেকে কয়েক দিনের জন্য বাইরে যেত, তাই পরিবার ভেবেছিল সে ফিরে আসবে—যার ফলে আগে কোনো নিখোঁজ ডায়েরি করা হয়নি।
সিসিটিভি ফুটেজ ও গ্রেফতার
- প্রত্যক্ষদর্শী না থাকায় পুলিশ এলাকার ৫০টিরও বেশি সিসিটিভি ক্যামেরা স্ক্যান করে একটি সন্দেহভাজন টেম্পো চিহ্নিত করে।
- মাঝরাতে অভিযান চালিয়ে পুলিশ টেম্পোটির চালককে আটক করে এবং বাকিদের নাম জানতে পারে।
- ঘটনায় জড়িত চারজনকে গ্রেফতার করা হয়েছে, যার মধ্যে তিনজনের বয়স ১৬ থেকে ১৭ বছরের মধ্যে (নাবালক)।
- পুলিশ দুটি ছুরি, অভিযুক্তদের পোশাক এবং টেম্পোটি উদ্ধার করেছে। ঘটনায় বিএনএস (BNS) এবং পকসো (POCSO) আইনে মামলা রুজু করা হয়েছে।
