লেটেস্ট নিউজ

দিল্লিতে হাসিনার অডিও বার্তা: বিশ্বজুড়ে তোলপাড় – এবেলা

এবেলা ডেস্কঃ

দিল্লির ফরেন করেস্পডেন্টস ক্লাবে ‘সেভ ডেমোক্র্যাসি ইন বাংলাদেশ’ সেমিনারে শেখ হাসিনার রেকর্ড করা অডিও বার্তা শোনালেন আওয়ামী লীগ নেতারা। সাবেক মন্ত্রী মহিবুল হাসান ও মোহাম্মদ আলী আরাফাত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ইউটিউবে লাইভ চলাকালীন লক্ষাধিক দর্শক শেখ হাসিনাকে শোনার জন্য যুক্ত হন, যা রাজনৈতিক অঙ্গনে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে।

সেমিনারে আওয়ামী লীগ পাঁচ দফা দাবি উত্থাপন করে, যার মধ্যে জাতিসংঘের মাধ্যমে বিগত ঘটনাবলির নিরপেক্ষ তদন্ত ও অন্তর্বর্তী সরকারের অপসারণের বিষয়টি প্রধান। এছাড়া সংখ্যালঘু নিরাপত্তা ও সাংবাদিক নির্যাতনের ইস্যুগুলো বিশ্বমঞ্চে তুলে ধরা হয়। বাংলাদেশে জাতীয় নির্বাচনের প্রাক্কালে ভারতের মাটিতে আওয়ামী লীগের এমন ধারাবাহিক সংবাদ সম্মেলনকে বিশেষ রাজনৈতিক কৌশল হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *