দিল্লির বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন শিশুসহ প্রাণ হারালেন ৯ জন – এবেলা
এবেলা ডেস্কঃ
পলাম মেট্রো স্টেশনের কাছে একটি পাঁচতলা আবাসিক ভবনে আজ সকালে বিধ্বংসী আগুন লাগে। ভয়াবহ এই দুর্ঘটনায় তিন নাবালিকা ও এক মহিলাসহ মোট ৯ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে দগ্ধ অবস্থায় এক শিশুসহ দুই জন সফদরজং হাসপাতালে চিকিৎসাধীন। দ্রুত উদ্ধারকাজে নেমে দমকলের ৩০টি ইঞ্জিন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
প্রাথমিক তদন্তে জানা গেছে, কাপড়ের গুদাম ও আবাসিক ফ্ল্যাট সংলগ্নে এই অগ্নিকাণ্ড ঘটে। প্রাণ বাঁচাতে ভবন থেকে ঝাঁপ দিয়ে আহত হয়েছেন বেশ কয়েকজন। মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা এই ঘটনায় গভীর শোক প্রকাশ করে বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন। দিল্লি পুলিশ ও প্রশাসন যৌথভাবে উদ্ধার অভিযান চালাচ্ছে।

