লেটেস্ট নিউজ

দিশেহারা ট্রাম্পের চরম হুঁশিয়ারি ফুঁ দিয়ে ওড়ালেন নেতানিয়াহুরা – এবেলা

এবেলা ডেস্কঃ

আমেরিকা ও ইজরায়েলের যৌথ হামলার মুখে দমে না গিয়ে ‘আহত বাঘের’ মতো পালটা আঘাত হানল ইরান। ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) দাবি অনুযায়ী, ইজরায়েল ও আমেরিকার একাধিক সামরিক ঘাঁটি লক্ষ্য করে একযোগে ৭৫টি শক্তিশালী ক্ষেপণাস্ত্র ছুড়েছে তেহরান। গত শনিবার রাতে ইজরায়েলের দুটি পরমাণু গবেষণাকেন্দ্রে হামলার রেশ কাটতে না কাটতেই এই মারণ আঘাতে কার্যত দিশেহারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

‘ছোট অভিযান’ নাম দিয়ে শুরু হওয়া এই যুদ্ধ ২২ দিনে পা দিলেও পরিস্থিতি এখন ডোনাল্ড ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে। ৪০০০ কিলোমিটার দূরে ব্রিটেনের দ্বীপে সফল হামলা চালিয়ে ইউরোপকেও স্তম্ভিত করে দিয়েছে ইরান। তেহরানের হুঁশিয়ারি, আমেরিকা যদি ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলা চালায়, তবে বিশ্বের ‘তৈল ধমনী’ হিসেবে পরিচিত হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে। এমনকি মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন সামরিক ঘাঁটির বিদ্যুৎ পরিষেবাও বিচ্ছিন্ন করার হুমকি দিয়েছে তারা। ৪৮ ঘণ্টার সময়সীমা শেষ হওয়ার মুখে দাঁড়িয়ে যুদ্ধ এখন এক ভয়াবহ পরিণতির দিকে এগোচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *