দীর্ঘ ছয় মাস পর কারামুক্ত হচ্ছেন সোনম ওয়াংচুক, আটকের সিদ্ধান্ত প্রত্যাহার কেন্দ্রের – এবেলা
এবেলা ডেস্কঃ
লাদাখের বিশিষ্ট পরিবেশকর্মী সোনম ওয়াংচুককে দীর্ঘ ছয় মাস পর মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। গত বছর সেপ্টেম্বর মাসে লাদাখকে পূর্ণ রাজ্যের মর্যাদাসহ একাধিক দাবিতে চলা গণবিক্ষোভে মদত দেওয়ার অভিযোগে তাঁকে জাতীয় নিরাপত্তা আইনে আটক করা হয়েছিল। যোধপুর জেলে বন্দি ওয়াংচুকের আটকের এই সিদ্ধান্ত প্রত্যাহারের বিষয়টি শনিবার একটি আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে নিশ্চিত করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।
কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, লাদাখে শান্তি, স্থিতিশীলতা এবং পারস্পরিক আস্থার পরিবেশ বজায় রাখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সরকার সেখানে সকল পক্ষের সঙ্গে গঠনমূলক ও অর্থপূর্ণ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে প্রতিশ্রুতিবদ্ধ। শান্তি বিঘ্নিত হওয়ায় শিক্ষা ও ব্যবসার যে ক্ষতি হয়েছে, তা কাটিয়ে উঠতে স্থানীয় জনগণের সঙ্গে সক্রিয়ভাবে যোগাযোগ রাখছে প্রশাসন।
প্রসঙ্গত, ওয়াংচুককে আটকের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে Supreme \titleonly কোর্টে মামলা করেছিলেন তাঁর স্ত্রী। শুনানির সময় শীর্ষ আদালত জানায়, যে বক্তৃতার ভিত্তিতে তাঁকে আটক করা হয়েছিল, তার ভুল অনুবাদ করা হয়েছে। আদালতের তীব্র সমালোচনার মুখে পড়ে অবশেষে কেন্দ্র এই সিদ্ধান্ত নিল। সরকারের এই পদক্ষেপকে ইতিবাচক বলে স্বাগত জানিয়েছেন কংগ্রেস সাংসদ শশী থারুরসহ রাজনৈতিক মহলের একাংশ।

