দীর্ঘ ৩০ বছর পর কি রাজ্য বিধানসভায় ফিরছেন অধীর চৌধুরী – এবেলা
এবেলা ডেস্কঃ
বহরমপুরের হেভিওয়েট নেতা অধীর রঞ্জন চৌধুরীকে ঘিরে নতুন করে জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। নিজেকে দলের ‘সৈনিক’ হিসেবে বর্ণনা করে তিনি সাফ জানিয়েছেন যে, হাইকমান্ড তাকে যেখান থেকে লড়াই করতে বলবে, তিনি সেখানেই প্রার্থী হতে প্রস্তুত। ১৯৯৬ সালে নবগ্রামের বিধায়ক হিসেবে যাত্রা শুরু করা এই বর্ষীয়ান নেতা দীর্ঘ তিন দশক পর পুনরায় বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন বলে মনে করা হচ্ছে।
পশ্চিমবঙ্গে এবার চতুর্মুখী লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে কংগ্রেস। তৃণমূলের সঙ্গে জোট না হওয়ায় সব আসনেই প্রার্থী দেওয়ার ইঙ্গিত মিলেছে, যার তালিকা ঈদের পরেই প্রকাশিত হতে পারে। নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী রাজ্যে ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় ভোটগ্রহণ হবে। দীর্ঘ সংসদীয় অভিজ্ঞতাসম্পন্ন অধীর চৌধুরীকে শেষ পর্যন্ত বহরমপুর কেন্দ্র থেকেই লড়াইয়ে নামানো হয় কি না, এখন সেটাই দেখার বিষয়।

