লেটেস্ট নিউজ

দুবাইয়ে ২৫০টি নতুন পরিবেশবান্ধব বাস, নামছে ইলেকট্রিক বাসও – এবেলা

এবেলা ডেস্কঃ

দুবাইয়ের সড়ক ও পরিবহন কর্তৃপক্ষ (RTA) প্রথম ধাপে ২৫০টি নতুন পরিবেশবান্ধব বাস চালু করেছে। এর মধ্যে রয়েছে ৪০টি অত্যাধুনিক ইলেকট্রিক বাস, যা সংযুক্ত আরব আমিরাতের ইতিহাসে প্রথম ও বৃহত্তম সংগ্রহ। ২০২৬ সালের মধ্যে মোট ৭৩৫টি বাস নামানোর পরিকল্পনা রয়েছে তাদের।

এই ইলেকট্রিক বাসগুলো এক চার্জে ২৮০ কিমি পথ চলতে সক্ষম এবং এতে ৭০ জন যাত্রী বসতে পারবেন। ২০৫০ সালের মধ্যে গণপরিবহনকে সম্পূর্ণ কার্বনমুক্ত করার লক্ষ্যে দুবাই এই পদক্ষেপ নিয়েছে। বাসগুলোতে যাত্রীদের জন্য ওয়াই-ফাই ও চার্জিং সুবিধাও থাকছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *