দুর্গাপুজো ২০২৬: প্রায় অর্ধেক মাস সরকারি হলি ডে? দারুন ছুটি দেবে রাজ্য সরকার! – এবেলা

এবেলা ডেস্কঃ
চলতি বছর দুর্গাপুজো আসতে ১০০ দিনও বাকি নেই। স্বভাবতই সরকারি কর্মীদের মধ্যে ছুটির হিসাব নিয়ে আগ্রহ তুঙ্গে। সাম্প্রতিক খবর অনুযায়ী, ২০২৬ সালে সরকারি কর্মীরা পুজোর সময় দীর্ঘ এক সপ্তাহ বা তারও বেশি সময়ের ছুটি পেতে চলেছেন।
কবে থেকে শুরু ছুটি? সাধারণত সরকারি ক্ষেত্রে পঞ্চমীর দিন থেকে ছুটি শুরু হয়। তবে ২০২৬ সালে সেই ধারা ভেঙে চতুর্থীর দিন থেকেই ছুটি ঘোষণার জোরালো সম্ভাবনা রয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, ১৪ অক্টোবর থেকে ২৬ অক্টোবর পর্যন্ত টানা ছুটির একটি তালিকা সামনে আসছে।
একনজরে ছুটির সম্ভাব্য তালিকা:
- ১৪ অক্টোবর (চতুর্থী): সম্ভাব্য ছুটির সূচনা।
- ১৫ অক্টোবর (পঞ্চমী): পুজোর ছুটির আবহে।
- ২৬ অক্টোবর (লক্ষ্মীপুজো): পুজোর ছুটির সমাপ্তি।
অর্থাৎ, ১৪ তারিখ থেকে শুরু হয়ে ২৬ অক্টোবর লক্ষ্মীপুজো পর্যন্ত টানা এই দীর্ঘ ছুটি উপভোগ করতে পারেন সরকারি কর্মীরা। দীর্ঘ এই ছুটির পর ২৭ অক্টোবর থেকে ফের সরকারি অফিস খোলার কথা রয়েছে। টানা এতগুলো দিন ছুটি পাওয়ায় উৎসবের আনন্দ এবার দ্বিগুণ হবে বলেই মনে করছেন রাজ্য সরকারি কর্মচারীরা।
