দুর্গাপুজোর আগেই ১৪ হাজার কনস্টেবল পদে চাকরিপ্রার্থীদের সরাসরি কাজে যোগদানের বিরাট ঘোষণা! – এবেলা

এবেলা ডেস্কঃ
রাজ্য পুলিশের চাকরিপ্রার্থীদের জন্য এল অত্যন্ত আনন্দের খবর। পশ্চিমবঙ্গ পুলিশে বিপুল সংখ্যায় নিয়োগ ও শূন্যপদ পূরণের ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে দীর্ঘদিন ধরে আটকে থাকা নিয়োগ জট কাটানোরও আশ্বাস দেওয়া হয়েছে। দুর্গাপুজোর আগেই হাজার হাজার যুবক-যুবতীর হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হবে। সম্প্রতি ভবানীভবনে পুলিশ কর্মীদের রেন প্রোটেকশন গিয়ার বিতরণ অনুষ্ঠানে এই গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে।
- ১৪,০০০ কনস্টেবল পদে দ্রুত যোগদান: ওবিসি (OBC) সংক্রান্ত আইনি জট কাটানোর পর, যে ১৪,০০০ পুলিশ কনস্টেবল ইতিমধ্যেই প্রশিক্ষণ (Training) সেরে বসে আছেন, তাঁদের দুর্গাপুজোর আগেই সরাসরি কাজে জয়েন করানো হবে।
- ১ লক্ষ নতুন নিয়োগের পরিকল্পনা: জাতীয় গড়ের তুলনায় রাজ্যে পুলিশের সংখ্যা কম থাকায়, আগামী কয়েক বছরে ধাপে ধাপে রাজ্যে আরও ১ লক্ষ নতুন পুলিশ কর্মী নিয়োগের প্ল্যান রয়েছে। এছাড়া বর্তমানে রাজ্য পুলিশের বিভিন্ন বিভাগে থাকা প্রায় ৪৭,০০০ শূন্যপদ দ্রুত পূরণ করা হবে।
পুলিশ কর্মীদের জন্য আর্থিক সুবিধা ও অন্যান্য ঘোষণা:
- সেভেন্থ পে কমিশন (7th Pay Commission): পুলিশ কর্মীদের জন্য নতুন পে কমিশন সম্পর্কিত রিপোর্ট আগামী কয়েক মাসের মধ্যেই লাগু হবে।
- অতিরিক্ত ২০% ডিএ (DA): আগামী অক্টোবরে (পুজোর আগেই) পুলিশ কর্মচারীরা বাড়তি ২০ শতাংশ মহার্ঘ্য ভাতা (DA) পাবেন এবং পুজোর আগেই সেই মাসের বেতন পেয়ে যাবেন।
- মহিলা ও প্রবীণ কর্মীদের বদলি: ১৫ বছরের বেশি সময় ধরে বাড়ি থেকে দূরে কর্মরত পুলিশ কর্মী ও মহিলা কর্মীদের নিজেদের জেলা বা পার্শ্ববর্তী জেলায় সুবিধাজনক পোস্টিং দেওয়া হবে।
আধুনিক পরিকাঠামো ও ট্রাফিক পুলিশদের জন্য উপহার:
রাজ্যে অপরাধ দমনে জাতীয় তদন্তকারী সংস্থা (NIA)-র আদলে বিশেষ তদন্তকারী সংস্থা SIA তৈরি হতে চলেছে। পাশাপাশি উত্তরপ্রদেশের আদলে রাজ্যের ২৫০ থেকে ৩০০টি থানাকে আধুনিকীকরণ (Upgrade) করা হবে। বর্ষায় রাস্তায় দাঁড়িয়ে ডিউটি করা ট্রাফিক পুলিশদের জন্য ২০,০০০ উন্নতমানের ছাতা, রেনকোট এবং গামবুট দেওয়া হয়েছে। এছাড়া পুলিশকর্মীদের রেশনের ভাতাও ১,৫০০ টাকা থেকে বাড়িয়ে ২,০০০ টাকা করার ঘোষণা করা হয়েছে।
