দূষণমুক্ত দিল্লি: ৩ বছরে রাস্তায় নামছে ১১ হাজার ইলেকট্রিক বাস – এবেলা
এবেলা ডেস্কঃ
দিল্লির পরিবহণ ব্যবস্থায় আমূল পরিবর্তনের ঘোষণা দিলেন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। আগামী তিন বছরের মধ্যে রাজধানীর সমস্ত সরকারি বাসকে দূষণমুক্ত ইলেকট্রিক বাসে রূপান্তরিত করা হবে। এই লক্ষ্যপূরণে ১১ হাজার নতুন ইলেকট্রিক বাস নামানোর পাশাপাশি প্রয়োজনীয় চার্জিং স্টেশন ও আধুনিক ডিপো তৈরির কাজ দ্রুতগতিতে চলছে।
প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জানান, পরিকাঠামো উন্নয়নে সরকার ৩০ হাজার কোটি টাকা ব্যয় করবে। এর পাশাপাশি স্বাস্থ্যসেবায় বড় সাফল্য হিসেবে ‘আয়ুষ্মান ভারত’ প্রকল্পের আওতায় ইতিমধ্য়েই সাড়ে ৬ লক্ষ মানুষ নিবন্ধিত হয়েছেন। মূলত দূষণ কমিয়ে নাগরিকদের উন্নত ও স্বাস্থ্যকর জীবন উপহার দেওয়াই এই প্রকল্পের মূল লক্ষ্য।

