লেটেস্ট নিউজ

দেশজুড়ে জ্বালানি সংকটের তীব্র গুজব, পেট্রোল পাম্পে মানুষের উপচে পড়া ভিড় – এবেলা

এবেলা ডেস্কঃ

ইরান ও ইসরায়েল-আমেরিকার ক্রমবর্ধমান উত্তেজনার আবহে দেশজুড়ে ছড়িয়ে পড়েছে জ্বালানি সংকটের আশঙ্কা। গত ৪৮ ঘণ্টায় হায়দরাবাদ থেকে ইন্দোর—দেশের বিভিন্ন প্রান্তে পেট্রোল পাম্পগুলোতে দেখা যাচ্ছে সাধারণ মানুষের দীর্ঘ সারি। সম্ভাব্য তেলের আকাল থেকে বাঁচতে মানুষ এখন থেকেই বাড়তি জ্বালানি মজুত করতে শুরু করেছেন।

পরিস্থিতি এতটাই জটিল যে ইন্দোর এবং হায়দরাবাদের বঞ্জারা হিলসের মতো এলাকায় পেট্রোল পাম্পের লাইন মূল রাস্তা পর্যন্ত পৌঁছে গেছে। এর ফলে ব্যস্ত সময়ে তৈরি হচ্ছে তীব্র যানজট। বিশেষ করে দুই চাকা এবং চার চাকার যানবাহনের ভিড়ে রীতিমতো হিমশিম খাচ্ছে প্রশাসন।

বিশেষজ্ঞদের মতে এই আতঙ্কিত কেনাকাটাই কৃত্রিম সংকট তৈরি করতে পারে। তেল কো ম্পা নি ও প্রশাসন বারবার আবেদন জানাচ্ছে যে জ্বালানি সরবরাহে কোনো ঘাটতি নেই। তারা সাধারণ মানুষকে গুজবে কান না দিয়ে ধৈর্য ধরার এবং অপ্রয়োজনীয় মজুতদারি থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *