দেশবাসীর গলায় ফাঁস? আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে রাহুল গান্ধীর বিস্ফোরক দাবি!
সংসদ চত্বরে কেন্দ্রীয় মন্ত্রীদের সামনেই সরাসরি তর্কে জড়ালেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। আমেরিকার সঙ্গে বিতর্কিত বাণিজ্য চুক্তি নিয়ে তাঁর দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বর্তমানে এক অদৃশ্য চাপের মুখে রয়েছেন। রাহুল আরও অভিযোগ করেন, মোদীর ওপর বিশেষ কারো নিয়ন্ত্রণ রয়েছে বলেই তিনি দেশের কৃষক ও দুগ্ধ চাষিদের স্বার্থ বিসর্জন দিয়ে ভারতকে ‘বিক্রি’ করে দিচ্ছেন।
পাল্টা জবাবে বিজেপি এই অভিযোগকে সম্পূর্ণ কল্পনাপ্রসূত ও ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু সাফ জানান, প্রধানমন্ত্রী মোদী অত্যন্ত শক্তিশালী নেতা এবং দেশের স্বার্থ রক্ষায় তিনি আপসহীন। এই রাজনৈতিক তরজা ঘিরে বর্তমানে সরগরম জাতীয় রাজনীতি, যেখানে রাহুল গান্ধী সরাসরি ‘এপস্টিন ফাইলস’ ও ভারতের জ্বালানি নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন।

