দৈনিক আয় মাত্র ৩২৫ টাকা কিন্তু স্ত্রীকে দিতে হবে ১০ হাজার টাকা খোরপোশ, নির্দেশ দিল সুপ্রিম কোর্ট – এবেলা
এবেলা ডেস্কঃ
Supreme \titleonly কোর্টের নজিরবিহীন নির্দেশে বিপাকে স্বামী। প্রতিদিন মাত্র ৩২৫ টাকা আয় করা এক ব্যক্তিকে মাসে ১০ হাজার টাকা খোরপোশ দেওয়ার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। বিবাদী পক্ষ নিজের আর্থিক অক্ষমতার কথা জানালে আদালত সাফ জানায়, হয় টাকা দিন নয়তো স্ত্রীকে সসম্মানে বাড়িতে ফিরিয়ে নিয়ে বিবাদ মিটিয়ে নিন।
স্ত্রী বাড়িতে ফিরে রান্না ও সন্তানের দেখাশোনা করলে এই বিপুল অঙ্কের টাকা গুনতে হবে না বলে মন্তব্য করেন বিচারপতিরা। তবে ওই ব্যক্তি জানান, স্ত্রী ইতিপূর্বেই তাঁর ও তাঁর বাবা-মায়ের বিরুদ্ধে মামলা করেছেন, তাই একসঙ্গে থাকা সম্ভব নয়।
স্বামীর দাবি অনুযায়ী বেতন এত কম কেন, তা জানতে সংশ্লিষ্ট সংস্থাকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিতে পারে আদালত। ইলাহাবাদ হাইকোর্টের পুরনো একটি রায়ের সূত্র টেনে জানানো হয়েছে, সুস্থ ও সক্ষম স্বামী কোনোভাবেই বেকারত্বের অজুহাতে স্ত্রীকে ভরণপোষণ দেওয়া থেকে বিরত থাকতে পারেন না। বর্তমানে মামলার রায় সংরক্ষিত রাখা হয়েছে।

