লেটেস্ট নিউজ

দোলযাত্রায় শিয়ালদহ ও হাওড়া শাখায় ট্রেন বিভ্রাট! জেনে নিন বাতিলের লম্বা তালিকা – এবেলা

এবেলা ডেস্কঃ

দোলের সকালে রঙখেলার আনন্দে মেতে ওঠার পরিকল্পনা করছেন? তাহলে বাড়ি থেকে বেরনোর আগে অবশ্যই দেখে নিন রেলের এই বিশেষ বিজ্ঞপ্তি। রঙের উৎসবের দিন যাত্রী সংখ্যা কম থাকার দোহাই দিয়ে শিয়ালদহ এবং হাওড়া ডিভিশনে একগুচ্ছ লোকাল ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। আগামী ৩ মার্চ অর্থাৎ দোলযাত্রার দিন সকালের দিকে শিয়ালদহ ও হাওড়া দুই শাখাতেই থমকে যাবে বহু ট্রেনের চাকা।

পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, দোলের দিন সকালে সাধারণত যাত্রী সংখ্যা অত্যন্ত নগণ্য থাকে। এই কারণেই ট্রেনের সংখ্যা কমিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে শুধুমাত্র ৩ মার্চ নয়, ৪ মার্চও ট্রেন চলাচলে বিশেষ পরিবর্তন আনা হয়েছে। ওই দিনটি রবিবারের সময়সূচি অনুযায়ী ট্রেন পরিষেবা চালানো হবে বলে রেল সূত্রে খবর।

শিয়ালদহ শাখায় বাতিলের লম্বা তালিকা

শিয়ালদহ মেইন, উত্তর এবং দক্ষিণ—তিনটি শাখাতেই ব্যাপক প্রভাব পড়বে। বাতিল হওয়া ট্রেনগুলির তালিকা নিচে দেওয়া হলো:

  • শিয়ালদহ-কৃষ্ণনগর ও শান্তিপুর: ৩১ ৮০১, ৩১ ৮১৫, ৩১ ৮৩১/ ৩১ ৮০২, ৩১ ৮৩৪, ৩১ ৮৩৮, ৩১ ৮১৩ এবং ৩১ ৫১১, ৩১ ৫১৫, ৩১ ৫২১, ৩১ ৫২৭/ ৩১ ৫১২, ৩১ ৫২২, ৩১ ৫২৮, ৩১ ৫৩৪।
  • শিয়ালদহ-রানাঘাট ও গেদে: ৩১ ৬০১, ৩১ ৬১৩, ৩১ ৬১৭, ৩১ ৬৩১/ ৩১ ৬০২, ৩১ ৬১৪, ৩১ ৬২৪, ৩১ ৬৩৪, ৩১ ৬৩৬ এবং ৩১ ৯১১, ৩১ ৯১৭/ ৩১ ৯২৬।
  • শিয়ালদহ-বনগাঁ ও হাবরা: ৩৩ ৮০১, ৩৩ ৮১১, ৩৩ ৮১৩, ৩৩ ৮২১, ৩৩ ৮২৫, ৩৩ ৮৪৯/ ৩৩ ৮০২, ৩৩ ৮১২, ৩৩ ৮১৬, ৩৩ ৮১৮, ৩৩ ৮২২, ৩৩ ৮৫৬, ৩৩ ৮৫৮ এবং ৩৩ ৬৫১, ৩৩ ৬৫৫, ৩৩ ৬৫৭/ ৩৩ ৬৫২, ৩৩ ৬৫৬, ৩৩ ৬৫৮।
  • শিয়ালদহ-ব্যারাকপুর ও নৈহাটি: ৩১ ২১৫, ৩১ ২১৭, ৩১ ২১৯, ৩১ ২২৩, ৩১ ২২৫, ৩১ ২২৭, ৩১ ২২৯, ৩১ ২৩১, ৩১ ২৩৭ / ৩১ ২১৬, ৩১ ২১৮, ৩১ ২২০, ৩১ ২৩০, ৩১ ২৩৬, ৩১ ২৪০ এবং ৩১ ৪১১, ৩১ ৪১৩, ৩১ ৪১৭, ৩১ ৪২৩, ৩১ ৪২৫, ৩১ ৪২৭, ৩১ ৪৩৫, ৩১ ৪৩৭, ৩১ ৪৪৩/ ৩১ ৪১৪, ৩১ ৪১৬, ৩১ ৪১৮, ৩১ ৪৩৮, ৩১ ৪৪০, ৩১ ৪৫০।
  • শিয়ালদহ দক্ষিণ শাখা: বালিগঞ্জ, বারুইপুর, ডায়মন্ড হারবার, ক্যানিং, লক্ষ্মীকান্তপুর এবং বজবজ গামী একাধিক ট্রেন বাতিল থাকবে। এর মধ্যে রয়েছে ৩৪ ৮১২, ৩৪ ৮২৬, ৩৪ ৫০২, ৩৪ ৫১২, ৩৪ ৫৩০, ৩৪ ৫৩২ এবং ৩৪ ১১২, ৩৪ ১২৮, ৩৪ ১৪৮-এর মতো গুরুত্বপূর্ণ লোকালগুলি।

এছাড়াও হাসনাবাদ, দত্তপুকুর, মধ্যমগ্রাম এবং ডানকুনি লাইনেও বেশ কিছু ট্রেন ওই দিন বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন এসি লোকালগুলিও (রানাঘাট, কৃষ্ণনগর ও কল্যাণী সীমান্ত) দোলের সকালে লাইনে দেখা যাবে না।

হাওড়া ডিভিশনের পরিস্থিতি

হাওড়া ডিভিশনেও দোল উপলক্ষে প্রায় ৬৫টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। এর মধ্যে রয়েছে হাওড়া-বর্ধমান মেন ও কর্ড লাইন, হাওড়া-ব্যান্ডেল, হাওড়া-তারকেশ্বর এবং বর্ধমান-কাটোয়া রুটের একাধিক ট্রেন।

পরদিনও থাকবে বিশেষ নিয়ম

৪ মার্চ অর্থাৎ দোলের পরের দিন সপ্তাহের কাজের দিন হলেও রেল পরিষেবা স্বাভাবিক থাকছে না। পূর্ব রেল জানিয়েছে, ওই দিন সম্পূর্ণ পরিষেবা রবিবারের শিডিউল অনুযায়ী চালানো হবে। ফলে ওই দিনও নিত্যযাত্রীদের কিছুটা সমস্যার সম্মুখীন হতে হতে পারে।

উৎসবের দিনে গন্তব্যে পৌঁছাতে যাতে কোনো ঝক্কি পোয়াতে না হয়, তার জন্য আগেভাগেই ট্রেনের নম্বর মিলিয়ে দেখে নেওয়ার পরামর্শ দিচ্ছে রেল কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *