লেটেস্ট নিউজ

দোহায় ম্যাগনাস কার্লসেনের বিশ্বজয় এবং অর্জুন এরিগাইসির ব্রোঞ্জ লাভ

দোহায় আয়োজিত বিশ্ব ব্লিটজ চ্যাম্পিয়নশিপে আবারও নিজের আধিপত্য বজায় রাখলেন ম্যাগনাস কার্লসেন। ফাইনালে উজবেকিস্তানের নোডিরবেক আবদুসাত্তোরভকে ২.৫-১.৫ ব্যবধানে হারিয়ে রেকর্ড নবমবারের মতো এই শিরোপা জিতলেন বিশ্বের এক নম্বর দাবাড়ু। টুর্নামেন্টের শুরুতে কিছুটা নড়বড়ে থাকলেও সেমিফাইনালে ফ্যাবিয়ানো কারুয়ানাকে হারিয়ে ফাইনালে ওঠেন কার্লসেন। শেষপর্যন্ত অনবদ্য বুদ্ধিমত্তায় নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে সোনা নিশ্চিত করেন এই নরওয়েজিয়ান তারকা।

অন্যদিকে ভারতের তরুণ গ্র্যান্ডমাস্টার অর্জুন এরিগাইসি সেমিফাইনালে আবদুসাত্তোরভের কাছে পরাজিত হয়ে ব্রোঞ্জ পদকেই সন্তুষ্ট থাকলেন। দুর্দান্ত ফর্মে থেকে সেমিফাইনালে পৌঁছালেও নকআউট পর্বে তাল কাটায় সোনা জয়ের স্বপ্ন অধরা থেকে যায় তার। তবে কিংবদন্তি বিশ্বনাথন আনন্দের পর দ্বিতীয় ভারতীয় পুরুষ হিসেবে বিশ্ব ব্লিটজ চ্যাম্পিয়নশিপে পদক জিতে ইতিহাস গড়লেন ২২ বছর বয়সী এরিগাইসি। ব্লিটজ ও র‍্যাপিড মিলিয়ে দুটি ব্রোঞ্জ নিয়ে ঘরে ফিরছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *