ধনবর্ষার লোভে প্রাণহানি! আপনার আশেপাশেও কি ঘুরছে এমন ছদ্মবেশী ঘাতক? – এবেলা
এবেলা ডেস্কঃ
নিউজ ডেস্ক: রাতারাতি বড়লোক হওয়ার স্বপ্ন দেখছেন? সাবধান! দিল্লির পীরাগড়ি ফ্লাইওভারে গাড়ির ভেতর তিনজনের নিথর দেহ উদ্ধার হওয়ার ঘটনায় শিউরে উঠছে সাধারণ মানুষ। তান্ত্রিকের দেওয়া বিষ মেশানো লাড্ডু খেয়ে এভাবেই অকালে প্রাণ হারালেন রণধীর, নরেশ ও লক্ষ্মী দেবী। আপনার সামান্য বিশ্বাসকে পুঁজি করে আপনারই জীবন কেড়ে নিতে ও টাকা হাতাতে জাল বিছিয়ে রাখতে পারে এই ধরণের অপরাধীরা।
তদন্তে প্রকাশ, উত্তরপ্রদেশের এক তান্ত্রিক ‘ধনবর্ষা’ পুজোর টোপ দিয়ে তাদের থেকে ২ লক্ষ টাকা হাতিয়ে নেয় এবং গাড়িতেই বিষ খাইয়ে খুনের পর চম্পট দেয়। এই ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে, অন্ধবিশ্বাস কীভাবে জীবনঘাতী হয়ে উঠতে পারে। অপরিচিত বা স্বঘোষিত কোনো তান্ত্রিকের অলৌকিক আশ্বাসে পা দেওয়ার আগে দশবার ভাবুন, কারণ সেই লোভই হতে পারে আপনার শেষ যাত্রা।

