লেটেস্ট নিউজ

ধর্ম পরিবর্তনে মিলবে না তফসিলি সুবিধা, সাফ জানাল সুপ্রিম কোর্ট – এবেলা

এবেলা ডেস্কঃ

ধর্ম পরিবর্তনের পর তফসিলি জাতির (এসসি) সুযোগ-সুবিধা আর বহাল থাকবে না বলে ঐতিহাসিক রায় দিয়েছে Supreme \titleonly কোর্ট। শীর্ষ আদালত স্পষ্ট জানিয়েছে, ১৯৫০ সালের সাংবিধানিক আদেশ অনুযায়ী এসসি মর্যাদা নির্দিষ্ট ধর্মের ওপর নির্ভরশীল। ফলে কেউ হিন্দু, শিখ বা বৌদ্ধ ধর্ম ত্যাগ করে খ্রিস্টান বা ইসলাম ধর্ম গ্রহণ করলে তিনি আর সংরক্ষণের সুবিধা বা এসসি-এসটি অত্যাচার প্রতিরোধ আইনের সুরক্ষা দাবি করতে পারবেন না।

একটি মামলার প্রেক্ষিতে এই রায় দিয়েছেন বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র ও এনভি আঞ্জারিয়ার ডিভিশন বেঞ্চ। মামলাকারী জন্মসূত্রে তফসিলি জাতির হলেও পরবর্তীতে খ্রিস্টান ধর্ম গ্রহণ করে যাজক হিসেবে কর্মরত ছিলেন। জাতিগত অপমানের অভিযোগে তিনি বিশেষ আইনে মামলা করতে চাইলে আদালত তা খারিজ করে দেয়। আদালত জানায়, ঘটনার সময় তিনি ধর্মান্তরিত অবস্থায় থাকায় নিজেকে তফশিলি জাতিভুক্ত বলে দাবি করার আইনি ভিত্তি হারিয়েছেন।

অন্ধ্রপ্রদেশ হাইকোর্টের পূর্বতন রায় বহাল রেখে Supreme \titleonly কোর্ট এই অবস্থান পরিষ্কার করল। দীর্ঘ সময় ধরে ধর্মান্তরিত থাকা ব্যক্তির ক্ষেত্রে সংরক্ষণের দাবি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মত বিচারপতির। এই রায়ের ফলে একদিকে যেমন আইনি অস্পষ্টতা দূর হয়েছে, অন্যদিকে ধর্ম ও সাংবিধানিক অধিকার নিয়ে নতুন করে বিতর্কের অবকাশ তৈরি হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, ভবিষ্যতে এই সিদ্ধান্ত সংরক্ষণ ব্যবস্থার প্রয়োগে বড় প্রভাব ফেলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *