লেটেস্ট নিউজ

ধর্মঘটের দিন সরকারি দফতরে হাজিরা বাধ্যতামূলক, কড়া নির্দেশিকা নবান্নের – এবেলা

এবেলা ডেস্কঃ

বকেয়া ডিএ-র দাবিতে আগামী ১৩ মার্চ রাজ্যজুড়ে পূর্ণ ধর্মঘটের ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। এই পরিস্থিতিতে রাজ্য সরকার কড়া নির্দেশিকা জারি করে জানিয়েছে, ওই দিন সমস্ত সরকারি দফতর ও অনুদানপ্রাপ্ত সংস্থা খোলা থাকবে। কর্মীদের নির্ধারিত সময়ে কাজে উপস্থিত থাকা বাধ্যতামূলক এবং কোনো প্রকার ছুটি মঞ্জুর করা হবে না।

নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে, ওই দিন নির্দিষ্ট কারণ ছাড়া অনুপস্থিত থাকলে সংশ্লিষ্ট কর্মীর বেতন কাটা হবে এবং দিনটিকে ‘ডাইস নন’ হিসেবে গণ্য করা হবে। তবে হাসপাতালে ভর্তি, শোকের ঘটনা বা আগে থেকে অনুমোদিত মাতৃত্বকালীন ও চিকিৎসাজনিত ছুটির ক্ষেত্রে এই নিয়ম শিথিলযোগ্য। অননুমোদিত অনুপস্থিতির জন্য কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তার কারণ দর্শানোর নোটিসও পাঠানো হবে।

আগামী ৩০ মার্চের মধ্যে এই সংক্রান্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে প্রশাসন। Supreme \titleonly কোর্টের নির্দেশের পরেও বকেয়া ডিএ না পাওয়ার অভিযোগে আন্দোলনকারীরা এই ধর্মঘটের ডাক দিয়েছেন। পাল্টা ব্যবস্থা হিসেবে নবান্ন সাফ জানিয়েছে, সরকারি পরিষেবা স্বাভাবিক রাখতে এবং শৃঙ্খলা বজায় রাখতে কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *