ধর্মতলায় একুশে জুলাইয়ের সভা বাতিল! বাধ্য হয়েই হাই কোর্টে কালীঘাট তৃণমূল – এবেলা
July 10, 2026

এবেলা ডেস্কঃ
ধর্মতলায় ২১ জুলাইয়ের ঐতিহ্যবাহী সমাবেশের অনুমতি সরাসরি খারিজ করেছে কলকাতা পুলিশ। ব্যস্ততার কারণ দেখিয়ে পুলিশের এই কড়া বার্তার পরই এবার হাই কোর্টের দ্বারস্থ হল ‘কালীঘাট তৃণমূল’। অন্যদিকে, সভার বিকল্প স্থান হিসেবে গান্ধীমূর্তির পাদদেশে অনুমতি চেয়ে রাজ্য পুলিশের ডিজির সঙ্গে দেখা করেছেন ঋতব্রতপন্থীরা।
ছাব্বিশের নির্বাচনে বিপর্যয়ের পর কার্যত দুই শিবিরে বিভক্ত তৃণমূল। এই চরম রাজনৈতিক টানাপোড়েনের আবহে এবারের একুশে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগামীদের কাছে শক্তিপ্রদর্শনের অন্যতম মাধ্যম। বিশ্বস্ত কর্মীদের এককাট্টা করে সংগঠনকে মজবুত করতে চাইলেও, সভার স্থান নিয়ে আইনি জটিলতা এবং পুলিশের এফআইআর সব মিলিয়ে চরম অনিশ্চয়তায় এই মেগা ইভেন্ট।
