লেটেস্ট নিউজ

ধূপগুড়িতে হাজার শিশুর রঙে বসন্ত উৎসব – এবেলা

এবেলা ডেস্কঃ

সারস্বত উৎসব উপলক্ষে ধূপগুড়ি প্রেস ক্লাবের উদ্যোগে আয়োজিত হলো বর্ণাঢ্য ‘বসে আঁকো’ প্রতিযোগিতা। রবিবারের এই মেগা ইভেন্টে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা এক হাজারেরও বেশি প্রতিযোগী পাঁচটি বিভাগে অংশ নেয়। উৎসবের আমেজে শিশুদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি পুরো আয়োজনকে এক অনন্য রূপ দিয়েছে।

আগামী ২১ জানুয়ারি জেলাশাসক এই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার ও বিধায়কসহ বিশিষ্টজনরা উপস্থিত থাকবেন। উদ্বোধনী দিনে দুস্থদের কম্বল বিতরণ ও গণহাতে খড়ির পাশাপাশি বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ২৩ জানুয়ারি সরস্বতী পুজোর দিন থাকছে আমন্ত্রিত শিল্পীদের পরিবেশনা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *