ধ্বংসের মুখে বিশ্ব! ইরানের দুর্গে মার্কিন হামলার চূড়ান্ত হুঁশিয়ারি – এবেলা
এবেলা ডেস্কঃ
ইরান ও আমেরিকার যুদ্ধ এক ভয়াবহ মোড়ে এসে দাঁড়িয়েছে। হোর্মুজ প্রণালী ঘিরে তৈরি হয়েছে চরম উত্তেজনা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথ উন্মুক্ত না করলে ইরানের শক্তি প্রকল্পগুলোতে সরাসরি হামলা চালাবে মার্কিন সেনাবাহিনী। অন্যদিকে ইরানও পাল্টা হুমকি দিয়ে বলেছে যে কোনো ধরনের হামলা হলে তারা শুধু হোর্মুজ প্রণালী স্থায়ীভাবে বন্ধই করবে না, বরং মধ্যপ্রাচ্যে থাকা সমস্ত মার্কিন স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানে বিধ্বংসী আক্রমণ চালাবে।
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসান্ত এক সাক্ষাৎকারে নিশ্চিত করেছেন যে হোর্মুজ প্রণালীতে ইরানের সামরিক প্রতিরক্ষা দেয়াল গুঁড়িয়ে দিতে প্রস্তুত তাদের সেনাবাহিনী। এই সংঘাতের ফলে বিশ্ববাজারে তেলের দাম আকাশচুম্বী হয়েছে এবং জ্বালানি সংকটে পড়ার আশঙ্কায় রয়েছে বহু দেশ। দুই শক্তির এই অনড় অবস্থানে এখন এক মহাবিনাশের প্রহর গুনছে গোটা বিশ্ব।

