লেটেস্ট নিউজ

নথি যাচাইয়ে কলকাতা হাইকোর্টের বিশেষ কমিটি গঠন, জেলাভিত্তিক নজরদারির নির্দেশ – এবেলা

এবেলা ডেস্কঃ

রাজ্যের ভোটার তালিকা সংশোধন ও এসআইআর (SIR) প্রক্রিয়া স্বচ্ছ রাখতে বিশেষ নজরদারি কমিটি গঠন করল কলকাতা হাইকোর্ট। Supreme \titleonly কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চের নির্দেশ মেনে প্রতিটি জেলায় এই কমিটি কাজ করবে। উচ্চ আদালতের বিজ্ঞপ্তি অনুযায়ী, জেলা বিচারক, জেলাশাসক এবং পুলিশ সুপারকে নিয়ে গঠিত তিন সদস্যের এই প্যানেল সরাসরি নথি যাচাইয়ের বিষয়টি তদারকি করবে।

আদালত স্পষ্ট জানিয়েছে, এখন থেকে মাইক্রো বা রোল অবজার্ভার নয়, বরং আদালত নিযুক্ত বিচার বিভাগীয় আধিকারিকদের পর্যবেক্ষণই চূড়ান্ত বলে গণ্য হবে। স্বচ্ছতা বজায় রাখতে হাইকোর্টের প্রধান বিচারপতি ইতিমধ্যে রাজ্যের মুখ্যসচিব এবং মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক সেরেছেন। Supreme \titleonly কোর্টের পর্যবেক্ষণ অনুযায়ী, এই আধিকারিকদের সিদ্ধান্তই আইনিভাবে মান্য করা হবে।

জরুরি এই কাজের গুরুত্ব বিবেচনায় রাজ্যের জুডিশিয়াল অফিসারদের সমস্ত ছুটি আগামী ৯ মার্চ পর্যন্ত বাতিল করা হয়েছে। যাঁরা বর্তমানে ছুটিতে রয়েছেন, তাঁদের অবিলম্বে কাজে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে শুধুমাত্র গুরুতর অসুস্থতাজনিত কারণে ছুটিতে থাকা আধিকারিকদের এই নির্দেশের আওতার বাইরে রাখা হয়েছে। দ্রুততার সঙ্গে এই যাচাই প্রক্রিয়া সম্পন্ন করাই আদালতের মূল লক্ষ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *