নথি সংশোধনের নামে ডেকে তৃণমূল কর্মীকে টুকরো টুকরো করে খালে ভাসালেন বিএলও – এবেলা
এবেলা ডেস্কঃ
NEWS DESK : উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ায় নথি সংশোধনের অজুহাতে ডেকে নাসির আলি নামের এক যুবককে নৃশংসভাবে খুনের অভিযোগ উঠল স্থানীয় বিএলও রিজুয়ান হাসান মণ্ডলের বিরুদ্ধে। পাঁচ দিন নিখোঁজ থাকার পর পুলিশি তদন্তে জানা যায়, অভিযুক্ত বিএলও ও তার সহযোগী মিলে নাসিরকে খুন করে দেহ টুকরো করে তিনটি খালে ফেলে দিয়েছে।
ইতিমধ্যেই মূল অভিযুক্তসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে উঠে এসেছে যে, ব্যক্তিগত আক্রোশ ও পরকীয়া সম্পর্কের জেরে এই পরিকল্পিত হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। যমুনা নদী থেকে নিহতের মোটরসাইকেল ও খালের প্লাস্টিকবন্দি দেহাংশ উদ্ধারের পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযুক্তদের পুলিশি হেফাজতে নিয়ে ঘটনার নেপথ্যে থাকা বাকি তথ্য খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

