নন্দীগ্রাম সহ রাজ্যের একাধিক স্কুলে মিড ডে মিলের দায়িত্ব পেল ইসকন! – এবেলা

নন্দীগ্রাম সহ রাজ্যের একাধিক স্কুলে মিড ডে মিলের দায়িত্ব পেল ইসকন! – এবেলা

এবেলা ডেস্কঃ

কলকাতার সাফল্যের পর এবার রাজ্যের একাধিক জেলার স্কুলগুলিতে মিড ডে মিলের পুষ্টিকর ও সম্পূর্ণ নিরামিষ খাবার পৌঁছে দেওয়ার বড় পদক্ষেপ করল রাজ্য সরকার। ইসকনেরই সংস্থা ‘অক্ষয় পাত্র ফাউন্ডেশন’-এর মাধ্যমে উত্তর ২৪ পরগনা, হাওড়া, পুরুলিয়া এবং পূর্ব মেদিনীপুরের বিভিন্ন এলাকায় এই পরিষেবা চালু হতে চলেছে। এর মধ্যে রয়েছে বিধাননগর, দমদম, রাজারহাট-নিউ টাউন ছাড়াও নন্দীগ্রাম ১ ও নন্দীগ্রাম ২ ব্লকের একাধিক স্কুল। গত ১১ জুলাই সরকারের কাছে আসা প্রস্তাব খতিয়ে দেখার পর শিক্ষা দপ্তরের তরফে এই বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

পূর্বে কলকাতার মতো এখানেও মিড ডে মিলের দায়িত্ব ইসকনকে দেওয়া নিয়ে বিতর্ক তৈরি হলেও, সরকারের তরফে স্পষ্ট করা হয়েছে যে পড়ুয়াদের জন্য সপ্তাহে দুই দিন স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে ডিম দেওয়া হবে। পাশাপাশি, রান্নার সঙ্গে যুক্ত কোনো রাঁধুনিই কাজ হারাবেন না। বর্তমানে কলকাতার সমস্ত স্কুলে প্রায় ২ লক্ষ ৪৫ হাজার ছাত্রছাত্রী এই নিরামিষ খাবার পাচ্ছে, আর এবার এই পরিধি আরও সম্প্রসারিত হতে চলেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *