লেটেস্ট নিউজ

নন্দীগ্রামে সমবায় ভোটে তৃণমূলের জয়, হিন্দুত্বের তাস শুভেন্দুর! – এবেলা

এবেলা ডেস্কঃ

নন্দীগ্রামের রানিচক সমবায় নির্বাচনে বড়সড় জয়ের মুখ দেখল তৃণমূল কংগ্রেস। ৪৫টি আসনের মধ্যে ২৮টিতে জয়ী হয়ে বিজেপিকে ধরাশায়ী করেছে শাসকদল। এই ফলের পরেই আক্রান্ত সমর্থকদের পাশে দাঁড়িয়ে হিন্দুত্বের বার্তা দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রত্যেক হিন্দু বাড়িতে ধ্বজা লাগানো এবং সিসিটিভি ক্যামেরা দিয়ে এলাকা মুড়ে ফেলার নির্দেশ দিয়েছেন তিনি।

রাজনৈতিক মহলের মতে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘সেবাশ্রয়’ মডেলের সাফল্যের পর নন্দীগ্রামে কোণঠাসা হয়েই বিভাজনের পথ ধরছেন শুভেন্দু। মন্দিরে মাইক লাগানো ও শাঁখ বিতরণের মাধ্যমে তিনি হিন্দুদের ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিয়েছেন। অন্যদিকে, শুভেন্দুর গড়ে তৃণমূলের এই জয় এবং নতুন কোর কমিটি গঠন আগামী রাজনীতির লড়াইকে আরও তীব্র করে তুলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *