লেটেস্ট নিউজ

নন্দীগ্রামের পর এবার ডোমজুড়েও বিনামূল্যে মিলবে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরিষেবা – এবেলা

এবেলা ডেস্কঃ

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবার ডোমজুড়ে আয়োজিত হচ্ছে দুই দিনের মেগা হেলথ ক্যাম্প ‘সেবাশ্রয়’। আগামী ১৬ ও ১৭ ফেব্রুয়ারি বাঁকড়া জুগনু অ্যাথলেটিক ক্লাবের মাঠে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই শিবির চলবে। ডায়মন্ড হারবার মডেলের এই উদ্যোগে সাধারণ মানুষ অভিজ্ঞ চিকিৎসকদের পরামর্শ নেওয়ার সুযোগ পাবেন।

এই শিবিরে রক্ত পরীক্ষা, ইসিজি এবং এক্স-রের পাশাপাশি বিনামূল্যে ওষুধ, চশমা ও শ্রবণযন্ত্র প্রদান করা হবে। হৃদরোগ, স্নায়ুরোগ ও স্ত্রীরোগসহ বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞরা এখানে উপস্থিত থাকবেন। বিধায়ক কল্যাণ ঘোষ জানান, অসহায় মানুষের দোরগোড়ায় উন্নত স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়াই এই কর্মসূচির মূল লক্ষ্য। ভবিষ্যতে এই পরিষেবা নিয়মিত করার পরিকল্পনাও রয়েছে প্রশাসনের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *