নববধূর বেডরুমে গোপন ক্যামেরা এবং শশুরের লালসার শিকার, ১.৫০ কোটির যৌতুক দিয়েও রক্ষা পেল না মেয়ে – এবেলা
এবেলা ডেস্কঃ
উত্তরপ্রদেশের আগ্রায় এক গৃহবধূর ওপর অমানবিক নির্যাতনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ অনুযায়ী, বিয়ের মাত্র সাত মাস পর দেড় কোটি টাকার যৌতুক দিয়েও মেলেনি রেহাই। নির্যাতিতার স্বামী বেডরুমে গোপন ক্যামেরা লাগিয়ে আপত্তিকর ভিডিও বানিয়ে ব্ল্যাকমেল করত এবং অন্য পুরুষের সাথে শারীরিক সম্পর্ক স্থাপনের জন্য চাপ দিত। এমনকি প্রতিবাদ করায় ওই বধূকে খুনের চেষ্টা করা হয় বলেও অভিযোগ উঠেছে।
ঘটনায় আরও প্রকাশ পেয়েছে যে, স্বামীর এই কুকীর্তির কথা শ্বশুরবাড়িতে জানালে শ্বশুর নিজেই তাকে ধর্ষণ করেন। অসহায় অবস্থায় বাবার বাড়িতে ফিরে সব জানালে পুলিশ স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে মামলা দায়ের করে। পুলিশ বর্তমানে এই ঘৃণ্য ঘটনার তদন্ত শুরু করেছে।

