লেটেস্ট নিউজ

নবিতে আমোদিত ভারতীয় ক্রিকেট – এবেলা

এবেলা ডেস্কঃ

ভারতীয় ক্রিকেটে এখন একটাই নাম ঘোরাফেরা করছে— আকীব নবি। জম্মু ও কাশ্মীরকে প্রথমবার রঞ্জি ট্রফি জেতানোর নেপথ্যে থাকা এই পেসারের বোলিংয়ে রীতিমতো মুগ্ধ ক্রিকেট মহল। ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন সিরিজে ভারতের জার্সিতে এই প্রতিভাকে দেখার জন্য জোরালো সওয়াল করেছেন খোদ সৌরভ গঙ্গোপাধ্যায়।

চলতি রঞ্জি মরসুমে আকীব নবির পারফরম্যান্স এক কথায় অবিশ্বাস্য। মাত্র ১০টি ম্যাচ খেলে পকেটে পুরেছেন ৬০টি উইকেট, যা এই মরসুমের টুর্নামেন্টে সর্বোচ্চ। বল হাতে তাঁর এই বিধ্বংসী মেজাজ দেখে ক্রিকেট বিশেষজ্ঞদের অনেকেই মনে করছেন, ভারতীয় দলের পেস আক্রমণে এক নতুন অস্ত্র হয়ে উঠতে পারেন তিনি।

মহারাজের সমর্থনের পর থেকেই নবিকে নিয়ে দেশের ক্রিকেটপ্রেমীদের মধ্যে তুমুল উন্মাদনা তৈরি হয়েছে। জম্মু ও কাশ্মীরের ক্রিকেটে ইতিহাস গড়া এই তরুণ তুর্কি এবার জাতীয় দলের দরজা খুলতে পারেন কি না, এখন সেদিকেই তাকিয়ে রয়েছে গোটা দেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *