লেটেস্ট নিউজ

নয়াগ্রামে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে পোস্টার বিতর্ক: তুঙ্গে দলীয় কোন্দল – এবেলা

এবেলা ডেস্কঃ

ঝাড়গ্রামের নয়াগ্রাম বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী অমিয় কিস্কুকে কেন্দ্র করে গেরুয়া শিবিরের অন্দরে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। শুক্রবার গোপীবল্লভপুরের বিভিন্ন এলাকায় প্রার্থীর বিরুদ্ধে পোস্টার সাঁটিয়ে তাঁকে বয়কটের ডাক দিয়েছেন স্থানীয় বিজেপি কর্মী ও সমর্থকরা। নির্বাচনের মুখে এই পোস্টার বিতর্ককে কেন্দ্র করে রাজনৈতিক মহলে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে।

বিক্ষুব্ধ কর্মীদের দাবি, তিনবারের বিধায়ক তথা তৃণমূল প্রার্থী দুলাল মুর্মুর বিরুদ্ধে লড়াই করতে আরও শক্তিশালী প্রার্থীর প্রয়োজন ছিল। সাংগঠনিক অভিজ্ঞতা থাকলেও অমিয়বাবুর মাঠের রাজনীতিতে সক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন নীচুতলার কর্মীরা। যদিও বিজেপি নেতৃত্বের দাবি, এটি শাসকদলের কারসাজি। অন্যদিকে, অমিয় কিস্কু বিষয়টিকে বিরোধীদের পরিকল্পিত ষড়যন্ত্র বলে অভিহিত করেছেন।

তৃণমূল প্রার্থী দুলাল মুর্মু এই অভ্যন্তরীণ বিবাদ নিয়ে মন্তব্য না করলেও নিজের জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী। গত নির্বাচনে বড় ব্যবধানে জয়ী দুলালবাবু এবারও উন্নয়নের নিরিখে মানুষের সমর্থন পাবেন বলে আশা করছেন। তবে নয়াগ্রামের ১২টি অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়া এই অসন্তোষ ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বিজেপির ভোটব্যাঙ্কে কতটা প্রভাব ফেলে, এখন সেটাই দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *