লেটেস্ট নিউজ

নরেন্দ্রপুরে অগ্নিকাণ্ড: বাড়ল মৃত্যুর সংখ্যা, নিখোঁজ ১৬ – এবেলা

এবেলা ডেস্কঃ

নরেন্দ্রপুরের থার্মোকল ও মোমো কারখানার ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ জনে। ঘটনাস্থল থেকে বারুইপুরের এসপির নেতৃত্বে রহস্যময় দুটি ব্যাগ উদ্ধার করেছে পুলিশ, যার ভেতরে মৃতদেহ রয়েছে বলে ধারণা করা হচ্ছে। এদিকে অগ্নিকাণ্ডের পর থেকে এখনও ১৬ জন শ্রমিকের খোঁজ মিলছে না।

নিখোঁজদের মধ্যে রয়েছেন পূর্ব মেদিনীপুরের ঠিকাদার সন্দীপ মাইতি। রবিবার রাতে শেষবার পরিবারের সঙ্গে কথা হলেও বর্তমানে তাঁর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। প্রিয়জনদের খোঁজে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন নিখোঁজ শ্রমিকদের পরিবার। সরকার যাতে দ্রুত উদ্ধারকাজ সম্পন্ন করে, সেই আবেদন জানিয়েছেন স্বজনরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *