লেটেস্ট নিউজ

নরেন্দ্রপুরে বিধ্বংসী অগ্নিকাণ্ড: ২৫ জন নিখোঁজ, মুখ খুললেন দমকল ডিজি – এবেলা

এবেলা ডেস্কঃ

নরেন্দ্রপুরের নাজিরাবাদে ৩২ ঘণ্টা পেরিয়ে গেলেও নিয়ন্ত্রণে আসেনি কারখানার আগুন। অগ্নিকাণ্ডে ৮ জনের পোড়া দেহাংশ উদ্ধার হলেও এখনও ২৫ জন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে পৌঁছান দমকলের ডিজি রণবীর কুমার এবং ফরেনসিক দল। নিখোঁজদের শনাক্ত করতে পরিবারের সদস্যদের ডিএনএ (DNA) পরীক্ষার নির্দেশ দিয়েছে পুলিশ।

তদন্তে নেমে দমকলের ডিজি স্বীকার করেছেন যে, কারখানাটিতে পর্যাপ্ত নজরদারির অভাব ছিল। এমনকি কারখানার জন্য দমকলের কোনো বৈধ অনুমতিও ছিল না বলে তিনি জানান। অবৈধভাবে দাহ্য পদার্থ মজুত করার ফলেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে প্রাথমিক অনুমান। বেআইনি এই কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *