‘নাগরিকত্ব ঠিক করার অধিকার নেই নির্বাচন কমিশনের!’ কড়া বার্তা সুপ্রিম কোর্টের – এবেলা

‘নাগরিকত্ব ঠিক করার অধিকার নেই নির্বাচন কমিশনের!’ কড়া বার্তা সুপ্রিম কোর্টের – এবেলা

এবেলা ডেস্কঃ

নয়াদিল্লি: ভারতের নির্বাচন কমিশন (ECI) কারও নাগরিকত্ব নির্ধারণ করতে পারে না। শুক্রবার একটি মামলার শুনানিতে এমনই তাৎপর্যপূর্ণ পর্যবেক্ষণ জানাল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত স্পষ্ট করে দিয়েছে, ভোটার তালিকার উপর নির্বাচন কমিশনের সম্পূর্ণ নিয়ন্ত্রণ ও তত্ত্বাবধান থাকলেও, নাগরিকত্ব প্রমাণের বিষয়টি তাদের এক্তিয়ারভুক্ত নয়।

কী জানাল শীর্ষ আদালত? এদিন পশ্চিমবঙ্গে SIR-এর পরবর্তী পরিস্থিতি সংক্রান্ত একটি আবেদনের শুনানি ছিল সুপ্রিম কোর্টে। সেখানেই বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চ এই গুরুত্বপূর্ণ মন্তব্য করে।

পিছোল শুনানি: এদিনের মতো এই মামলার শুনানি মুলতবি রেখেছে শীর্ষ আদালত। জানা গিয়েছে, আগামী অগাস্ট মাসে এই আবেদনের পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *