লেটেস্ট নিউজ

নাজিরাবাদ অগ্নিকাণ্ড: দেড় লাখ টাকা কার পকেটে? বিস্ফোরক শুভেন্দু – এবেলা

এবেলা ডেস্কঃ

আনন্দপুরের নাজিরাবাদে মোমো কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় এবার পুলিশ ও প্রশাসনের বিরুদ্ধে দুর্নীতির বিস্ফোরক অভিযোগ তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার ২০ জন বিজেপি বিধায়ককে নিয়ে দুর্ঘটনাস্থলে পৌঁছান তিনি। তবে ১৬৩ ধারা জারি থাকায় পুলিশের কড়া ব্যারিকেডের মুখে পড়ে তাঁর প্রতিনিধি দল ঘটনাস্থলে ঢুকতে বাধা পায়।

শুভেন্দু অধিকারীর অভিযোগ, এই মৃত্যুর জন্য পুলিশ ও অসাধু চক্র দায়ী। মাসে দেড় লক্ষ টাকা করে কার পকেটে যাচ্ছে, সেই প্রশ্ন তুলে তিনি রাজনৈতিক পারদ চড়ালেন। ঘটনাস্থলের ১০০ মিটারের মধ্যেই তাঁদের আটকে দেওয়া হয়। অগ্নিকাণ্ডকে কেন্দ্র করে বর্তমানে শাসক ও বিরোধী শিবিরের মধ্যে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক তরজা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *