লেটেস্ট নিউজ

নাবালিকা ধর্ষণ ও যৌন হেনস্তার বিস্ফোরক অভিযোগ, বিতর্কিত তারকা ক্রিকেটারকে ছেঁটে ফেলল কোহলির আরসিবি – এবেলা

এবেলা ডেস্কঃ

গতবারের চ্যাম্পিয়ন তারকাকে ছাড়াই এবার আইপিএল অভিযানে নামছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক ও মানসিক নির্যাতন থেকে শুরু করে নাবালিকা ধর্ষণের মতো গুরুতর অভিযোগ উঠেছে পেসার যশ দয়ালের বিরুদ্ধে। যদিও ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ একে ‘ব্যক্তিগত কারণে বিশ্রাম’ হিসেবে দাবি করছে, তবে গত ফেব্রুয়ারিতে চুপিসারে বিয়ে করা এই ক্রিকেটারের বিরুদ্ধে এফআইআর ও গ্রেপ্তারের খাঁড়া ঝুলছে। পদপিষ্ট হওয়ার ঘটনায় এমনিতেই বিদ্ধ আরসিবি তাই নতুন বিতর্ক এড়াতে আর ঝুঁকি নিল না। টিম বাস থেকে ছবি সরিয়ে আগেই জল্পনা উসকে দিয়েছিল কর্তৃপক্ষ, এবার দয়ালের বাদ পড়ার খবরে পড়ল চূড়ান্ত সিলমোহর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *