লেটেস্ট নিউজ

নামিবিয়ার বিরুদ্ধে মহাযুদ্ধের আগে বড় ধাক্কা টিম ইন্ডিয়ায়! কারা থাকছেন চূড়ান্ত একাদশে?

টি-২০ বিশ্বকাপে নামিবিয়ার মুখোমুখি হওয়ার আগে চোট সমস্যায় জর্জরিত ভারতীয় শিবির। অনুশীলনে বুমরাহর ইয়র্কারে ঈশান কিষাণ চোট পাওয়ায় উদ্বেগ বেড়েছে, যদিও পরে তিনি ব্যাটিং করেছেন। অন্যদিকে, পেটের সমস্যায় ভোগা অভিষেক শর্মার খেলা নিয়েও সংশয় রয়েছে। অভিষেক খেলতে না পারলে সঞ্জু স্যামসনকে দেখা যেতে পারে।

বোলিং বিভাগে জসপ্রীত বুমরাহ নেটে ফিরলেও সিরাজের সঙ্গে তাঁর জায়গা নিয়ে ধোঁয়াশা বজায় রেখেছে টিম ম্যানেজমেন্ট। তিলক বর্মার মতে, দলের কম্বিনেশন নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া বাকি। সম্ভাব্য একাদশে সূর্যকুমার, হার্দিক ও রিঙ্কু সিংদের জায়গা পাকা থাকলেও, চোটের কারণে ওপেনিং ও বোলিং লাইন-আপে শেষ মুহূর্তে রদবদলের সম্ভাবনা প্রবল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *