নিউ টাউনের হোটেলে গোপন বৈঠক! সেলিম-হুমায়ুন সাক্ষাতে কি রাজ্যে নতুন জোটের সমীকরণ? – এবেলা
এবেলা ডেস্কঃ
কলকাতার নিউ টাউনের একটি হোটেলে সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম ও জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবীরের ঘণ্টাখানেরিক বৈঠক ঘিরে রাজ্য রাজনীতিতে তীব্র জল্পনা শুরু হয়েছে। বৈঠকে আগামী বিধানসভা নির্বাচনে বাম ও আইএসএফ-এর সঙ্গে সম্ভাব্য জোট ও আসন সমঝোতা নিয়ে আলোচনা হয়েছে। তবে হুমায়ুনের রাজনৈতিক ভাবনা নিয়ে সেলিম ইতিবাচক ইঙ্গিত দিলেও চূড়ান্ত সিদ্ধান্ত দলের ওপর ছেড়েছেন।
এই বৈঠককে কেন্দ্র করে সিপিএমের অন্দরেই ব্যাপক দ্বিধা ও মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ কলকাতাসহ বিভিন্ন জেলার নেতৃত্বরা আইএসএফ-এর পুরনো অভিজ্ঞতার কথা মাথায় রেখে জোটে ক্ষতির আশঙ্কা করছেন। জোটের ভাগ্য ও আসন বণ্টনের চূড়ান্ত রূপরেখা আগামী ১৯-২০ ফেব্রুয়ারির রাজ্য কমিটির বৈঠকেই নির্ধারিত হতে পারে বলে মনে করা হচ্ছে।

