লেটেস্ট নিউজ

নিউজিল্যান্ডকে উড়িয়ে ভারতের দাপুটে জয়: নায়ক অভিষেক শর্মা – এবেলা

এবেলা ডেস্কঃ

প্রথম টি-২০ ম্যাচে নিউজিল্যান্ডকে ৩৮ রানে পরাজিত করে দুর্দান্ত জয় তুলে নিল ভারত। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৭ উইকেটে ২৩৮ রানের পাহাড় গড়ে টিম ইন্ডিয়া। মাত্র ৩৫ বলে বিধ্বংসী ৮৪ রানের ইনিংস খেলে ম্যাচ সেরার পুরস্কার জেতেন ভারতের তরুণ ব্যাটার অভিষেক শর্মা।

জবাবে রান তাড়া করতে নেমে ভারতীয় বোলারদের দাপটে নির্ধারিত ওভারে ৭ উইকেটে মাত্র ৯০ রানেই থমকে যায় কিউয়িদের ইনিংস। নিউজিল্যান্ডের পক্ষে ফিলিপস সর্বোচ্চ ৭৮ রান করলেও দলের বড় হার এড়ানো সম্ভব হয়নি। ঘরের মাঠে এমন বিশাল জয়ের ফলে সিরিজে এগিয়ে গেল ভারত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *