নিউটাউনে যুবককে ‘ধর্ম পরীক্ষা’, প্যান্ট খুলিয়ে চরম হেনস্থার অভিযোগ – এবেলা
এবেলা ডেস্কঃ
নিউটাউনের শ্যুটিং ফ্লোরে এক ব্যক্তিকে ধর্মীয় পরিচয় যাচাইয়ের নামে শ্লীলতাহানির চরম অভিযোগ উঠল। মইদুল আলি মণ্ডল নামে ওই ব্যক্তিকে একদল তৃণমূল সমর্থক ঘিরে ধরে হেনস্থা করে বলে দাবি করা হয়েছে। অভিযোগ, জনসমক্ষেই তার প্যান্ট খুলিয়ে তথাকথিত ‘ধর্ম পরীক্ষা’ করার চেষ্টা চালানো হয়।
সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়তেই তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর তরজা। পহেলগাঁওয়ের স্মৃতি মনে করিয়ে দেওয়া এই ঘটনা রাজ্যের আইনশৃঙ্খলার ওপর বড়সড় প্রশ্নচিহ্ন খাড়া করেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করলেও এই মধ্যযুগীয় বর্বরতার ঘটনায় আতঙ্কিত সাধারণ মানুষ।

