নিউটাউনের গেস্ট হাউসে পুলিশি হানা, উদ্ধার ২ কোটি ২০ লক্ষ টাকা! আটক ৭ – এবেলা
July 14, 2026

এবেলা ডেস্কঃ
নিউটাউন: সোমবার গভীর রাতে নিউটাউনের একটি গেস্ট হাউসে গোপন সূত্রে খবর পেয়ে হানা দেয় বিধাননগর পুলিশের সাইবার অপরাধ দমন শাখা ও গোয়েন্দা বিভাগ। রাতভর তল্লাশিতে উদ্ধার হয়েছে প্রায় ২ কোটি ২০ লক্ষ টাকা। এই ঘটনায় জড়িত সন্দেহে ৭ জনকে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, সাইবার প্রতারণার মাধ্যমে উপার্জিত টাকা ওই গেস্ট হাউসে মজুত করা হয়েছিল বলে অভিযোগ। প্রাথমিক তদন্তে গোয়েন্দাদের ধারণা, এই বিপুল পরিমাণ অর্থ হাওয়ালার মাধ্যমে পাচারের ছক কষা হচ্ছিল। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে টাকা কোথা থেকে এল এবং এর পেছনে বড় কোনো চক্র কাজ করছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
