নিজেকে ‘সেরা’ বা ‘১ নম্বর’ বললেই কড়া শাস্তি! চিকিৎসকদের বিজ্ঞাপনে বড় পদক্ষেপ এনএমসি-র – এবেলা

নিজেকে ‘সেরা’ বা ‘১ নম্বর’ বললেই কড়া শাস্তি! চিকিৎসকদের বিজ্ঞাপনে বড় পদক্ষেপ এনএমসি-র – এবেলা

এবেলা ডেস্কঃ

চিকিৎসকদের বিজ্ঞাপন ও প্রচারে লাগাম টানতে কড়া নির্দেশিকা জারি করল ন্যাশনাল মেডিক্যাল কমিশন (এনএমসি)। নতুন নিয়ম অনুযায়ী, নামের আগে ‘সেরা চিকিৎসক’ বা ‘এক নম্বর’ তকমা ব্যবহার করা যাবে না। কিংবা ১০০ শতাংশ সাফল্যের অলীক প্রতিশ্রুতি দিয়েও রোগী টানার উপায় নেই। শুধু চিকিৎসক নন, বেসরকারি হাসপাতাল, নার্সিংহোম ও ডিজিটাল ইনফ্লুয়েন্সারদের ক্ষেত্রেও এই বিধি প্রযোজ্য। এমনকি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করেও বাণিজ্যিক প্রচার চালানো যাবে না।

এনএমসির ইথিক্স অ্যান্ড রেজিস্ট্রেশন বোর্ড স্পষ্ট জানিয়েছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, ওয়েবসাইট বা ব্লগ—সব অনলাইন মাধ্যমেই এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। চিকিৎসায় রোগীকে ভয় দেখানো কিংবা ভুয়া প্রশংসাপত্র ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ। নিয়ম লঙ্ঘন করলে প্রথম দফায় সতর্কবার্তা, দ্বিতীয়বার আর্থিক জরিমানা এবং তৃতীয়বার নিয়ম ভাঙলে তিন থেকে ছয় মাসের জন্য চিকিৎসকদের রেজিস্ট্রেশন স্থগিত হতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *